দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শন করে উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী মাসুম

পারভেজ সরকার, দেবিদ্বার।।

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুম সরকার ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

নবমী ও দশমীর দিন তিনি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করে উপহার প্রদান করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাসুম সরকার বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করেছে। এবার বিএনপি সরকার দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মী পূজামণ্ডপের নিরাপত্তায় অংশ নিয়েছে।’

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।