স্টাফ রিপোর্টার।।
প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অভিযোগে কুমিল্লার দুই ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকালে নগরীর রেইসকোর্স এলাকায় এ অভিযান পরিচবলনা করা হয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব হোসেন জানান, ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রির অভিযোগে ভূইয়া ফার্মেসী পাঁচ হাজার ও নিবন্ধনবিহীন বিদেশী ঔষধ সংরক্ষণের কারণে সাগরিকা মেডিকেল হলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ অভিযানে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিয়া ইসলাম এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান।
এ সময় রেসকোর্স এলাকার ফার্মেসি সমূহে নকল ও ভেজাল ঔষধ, বিক্রয় নিষিদ্ধ বিদেশি নিবন্ধনবিহীন ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।