গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং শাহেনা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহেনা আক্তার ওই এলাকার মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।