গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধায় তাকে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
ওসি ফারুক হোসেন জানায়, গ্রেফতারকৃত কাউছার ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং-৪, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।গ্রেফতারকৃত কাউছার মাহমুদ (২৬) ব্রাহ্মণপাড়া এলাকার মো. আবু জাহেরের ছেলে।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মামলার তদন্তে পলাতক আসামি হিসেবে কাউছারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।