গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুহতামিম মাওলানা ফয়েজ উল্লাহ ফাহিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওহেদ সিদ্দিকী, মাওলানা মুহিবউল্লাহ, মাওলানা ওসমান, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা শামসুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রাকিবুল ইসলাম, শহিদ উদ্দিন মেম্বার, তাজুল ইসলাম, সুলতান আহাম্মেদ মেম্বার, মামুন কিবরিয়া, অ্যাডভোকেট শাহ আকরাম, সিদ্দিকুর রহমান এবং মাদ্রাসার দাতা সদস্যদের পক্ষে আব্দুল হান্নান সরকার ও হাবিব উল্লাহ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহেদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আব্দুল হান্নান সরকারকে জড়িয়ে মাদ্রাসা সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থেকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও উন্নয়নে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।