লাকসামে ব্যাংকের আমানত ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি।।
আমানতের উপর হেয়ার কাট বাতিল করে সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল লেনদেন স্বাভাবিক করতে কুমিল্লা লাকসামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এক্সিম ব্যাংকের গ্রাহকরা।এ সময় তারা ব্যাংক ম্যানেজারের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় লাকসাম দৌলতগঞ্জ ব্যাংকের সামনে শত শত গ্রাহকের অংশগ্রহনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রাহকরা লাকসাম দৌলতগঞ্জ বাজারে এবং ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করে। পরে তারা ব্যাংক ম্যানেজারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপিও প্রদান করেন ।

নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রেখে আজ আমরা সর্বস্বান্ত হয়ে গেছি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গ্রাহকরা, তাদের কষ্টজার্তিত আমানত মুনাফা সহ অবিলম্বে ফেরতের দাবি করেন। এছাড়াও তফসিলি ব্যাংকের মত সম্মিলিত ইসলামী ব্যাংকের ন্যায় সকল প্রকার লেনদেন স্বাভাবিক করারও দাবী জানায়।

এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগীগ্রাহক আবুল বাশার, খোরশেদ আলম, খাদিজা আক্তার, আবুল খায়ের প্রমূখ।