ডেস্ক রিপোর্ট।।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো গুণগত পরিবর্তন আসেনি। বরং ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির ঘটনা আরও বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ায় দেশে সাংবাদিক নির্যাতনের হার ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতি বন্ধ করা না গেলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এবং দেশে অপরাধের মাত্রা বাড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
২ নভেম্বর (সোমবার) আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কুমিল্লায় নির্যাতনের শিকার আট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও এই সময় পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, দৈনিক আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজকের কুমিল্লার ষ্টাফ রিপোর্টার মোঃ শহীদুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পন-এর জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা রির্পোটার জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমেতি পত্রিকার সম্পাদক মোবারক হোসেনসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লায় কর্মরত সন্ত্রাসী হামলার শিকার আট সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, স্টার নিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, যুগান্তরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে বাংলা পত্রিকার সম্পাদক মোঃ সাখাওয়াত হাফিজ, বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক এবং মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আরিফ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিকদের ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহসভাপতি, লেখক ও কলামিস্ট ডাঃ আবদুল আউয়াল। পরে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।