মো. কামাল হোসেন মোল্লা।।
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্ত:শ্রেণি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলায় প্রধান রেফারি ছিলেন সহকারী শিক্ষক আবু তালেব, সহকারী রেফারি ছিলেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও হৃদয় সরকার।
উদ্বোধনী খেলায় নবম শ্রেণি বনাম অষ্টম শ্রেণি অংশ গ্রহণ করেন।
জানা গেছে, টুর্ণামেন্টে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মধ্যে ১৩ টি খেলা অনুষ্ঠিত হবে।