মুরাদনগরের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর।।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মাননা প্রদান করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
​সমাজসেবক লায়ন আলহাজ্ব সামছুল হক সরকার (এমজেএফ)-এর সৌজন্যে এ বছর কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামজিদ নেওয়াজ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।

​সম্মাননা স্মারক প্রদানকালে অতিথিরা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। এ ধরনের স্বীকৃতি মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে। তারা শিক্ষার প্রসারে লায়ন আলহাজ্ব সামছুল হক সরকারের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

​পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সম্মানে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করে।