গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য দেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেসুর রহমান। কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান চেয়ারম্যানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক পার্টনার স্কুলের সদস্য, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে পাটনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।