‎ধানের শীষের পক্ষে ভোট চাইদলেন খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম

দাউদকান্দি প্রতিনিধি

‎কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ডঃ খন্দকার মোশাররফ হোসেনের কনিষ্ঠ পুত্রবধূ সাইফা ইসলাম।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলার বাজার ও সাহাপাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল ও গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
‎প্রচারণাকালে সাইফা ইসলাম বলেন, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করলে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। তিনি উন্নয়ন ও জনকল্যাণে বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।
‎উল্লেখ্য, সাইফা ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য মারুফ হোসেনের সহধর্মিণী।

‎এ সময় উপস্থিত ছিলেন পৌর মহিলা সভানেত্রী আইরিন সরকার, পৌর মহিলা সভানেত্রী রিতা আক্তার, লাকি আক্তার,লিপি আক্তার এবং ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী মাহমুদা আক্তার কুলি সহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ।