দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় 

রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি:

দাউদকান্দি ও মেঘনার সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় জোরদার করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-১ (মেঘনা–দাউদকান্দি) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় রেখে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।