জনগণের প্রত্যাশা পূরণ করবে বিএনপির সরকার ; দাউদকান্দিতে ইফতার মাহফিলে ড. মারুফ

রোমান মিয়াজী,দাউদকান্দি প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে জনগণের লালিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণ করবে প্রধানমন্ত্রী তারেক রহমান।
<span;>‎
<span;>‎মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে দাউদকান্দি উপজেলার রায়পুর কে.সি. উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
<span;>‎
<span;>‎ড. মারুফ হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। রাজধানীর যানজট নিরসনে তিনি ব্যক্তিগত প্রটোকল শিথিল করে সীমিত গাড়ি বহর ব্যবহার করছেন, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের আন্তরিকতা প্রকাশ পেয়েছে।
‎তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আগেই আলেম-ওলামাদের সম্মানী বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং পানিসেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম শিগগিরই শুরু হবে।
‎উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, আবদুস সাত্তার, পিটার চৌধুরী, মো. কামাল হোসেন, আরিফ মাহামুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, রোমান মিয়াজী, আবু সাঈদ জান, মেহেদি রনি ও লোকমান হাকিমসহ স্থানীয়