গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন থানার এসআই সৈকত মজুমদার, এএসআই মোঃ নাছির উদ্দিন ও এএসআই রতন কুমার মল্লিকসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মানরা গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ রাকিব (১৬), যার বিরুদ্ধে (শিশু মামলা নং-৪৪/২২, জিআর-৩২০/২০২১) মামলা রয়েছে; দীর্ঘভূমি গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আনিছ; এবং নাইঘর গ্রামের মোঃ সাত্তার ওরফে পচাঁ মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৪৫)। মনিরুল ইসলাম চাঁদাবাজি মামলার এজাহারনামীয় প্রধান আসামী।
ওসি মোঃ ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন পরোয়ানাভুক্ত এবং অপরজন চাঁদাবাজি মামলার আসামী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরোয়ানাভুক্ত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।