জণগনের দাবী হোমনা জেলা হবে-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি

মোঃ কামাল হোসেন মোল্লা।।
এক যুগেরও বেশি সময় ধরে হোমনা উপজেলাবাসি হোমনাকে জেলা করার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। হোমনাবাসীর দীর্ঘদিনের এ দাবিকে বাস্তবে রূপ দিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সঙ্গে সম্পাদক (কুমিল্লা বিভাগ), কুমিল্লা- ২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, হোমনা উপজেলাকে জেলা করার জন্য আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি ইনশাল্লাহ করবো।

সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি ও হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লা হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবি জানালে এমপি মহোদয় তার বক্তব্যে উপস্থাপনকালে হোমনা উপজেলাকে জেলা করার জন্য এ প্রত্যাশা ব্যক্ত করেন । এসময় এমপি আরো বলেন,হোমনা জেলা হলে হোমনা, মেঘনা ,তিতাস, মুরাদনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার লোকজন খুব সহজে জেলা সদরের সেবাগুলো পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এটা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আহমেদ মোহাচ্ছের, ওসি টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন সেক্রেটারী ভিপি মোজাম্মেল হক মুকুল প্রমুখ।