গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩২) আবারও গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. আনোয়ার হোসেন মিশন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও আনোয়ার হোসেন মিশনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন। শুক্রবার তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।