ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) নগরীর ডিসি সড়কের স্কুল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস নাজিয়া হোসেন, সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম. জানে আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া খন্দকার, কুমিল্লা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, “আজকের এই খুদে বিজ্ঞানীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বিজ্ঞান চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দারুণ ভূমিকা রাখবে।”

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, “আমরা নৈতিকতাসম্পন্ন, বিজ্ঞানমনস্ক একটি জেনারেশন তৈরিতে কাজ করছি। সৃজনশীল মেধার বিকাশে এ উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন তাদের এগিয়ে নিবে।”

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম. জানে আলম বলেন, “আমাদের দেড় বছরের এ যাত্রা। অল্প এ সময়ে শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় আমরা অনেকদূর এগিয়েছি। আমরা আধুনিক ও নৈতিক শিক্ষায় আগামীর বাংলাদেশ তৈরি করতে চাই।”