জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে সামনে রেখে অলিউল্লাহ সওদাগরের প্রস্তুতি সভা

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে সামনে রেখে সভাপতি প্রার্থী অলিউল্লাহ সওদাগরের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী অলিউল্লাহ সওদাগর। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, আসন্ন কমিটি গঠন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভাপতি প্রার্থী অলিউল্লাহ সওদাগর বলেন, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি আসন্ন কমিটি গঠনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।