বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

মহিউদ্দিন আকাশ।।

এক সময় জমির আইল ছিল বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের চলাচলের রাস্তা। ফলে এ এলাকায় কেউ বিয়ে সাদি করত না, আইল দিয়ে হেঁটে স্কুলে যেতে কষ্ট হত তাই পড়াশোনায় পিছিয়ে ছিল এ অঞ্চলের মানুষ। সেই আইলকে সড়কে উন্নত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)। গড়ে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান। হাসি ফুটে নৈরপাড়-এলখালের মানুষের মুখে । তবে গত ১৭ বছরে হাসি রূপ নেয় বিষাদে, দীর্ঘদিনের সড়ক ভেঙে চলাচল অনুপযোগী হলেও একবারের জন্যও সড়কটি সংস্কার করেনি আওয়ামী লীগ সরকার ।

আওয়ামী লীগের পতনের পর ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি চলাচলের মত করে সংস্কার করে দেন মজলুম রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবং প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে সড়কটি সংস্কার করে দেবেন।

প্রতিশ্রুতি রেখেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বাঙ্গরা উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের নৈরপাড়-এলখাল সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন।

প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাঙ্গরার নৈরপাড়-এলখালের সড়ক সংস্কার কাজের ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) সাকিব হাছান খাঁন। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নাছির উদ্দিন।

ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ,নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী জয়নাল মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া, মুখলেছুর রহমান হিরন, অবিদ হোসেন অবিদ,আনিছ খান,গোলাম মোস্তফা প্রমুখ।

প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নৈরপাড়-এলখাল সড়কের সংস্কার কাজের উদ্বোধনে প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)। হাসি ফুটেছে স্থানীয় জনতার মুখে। নির্ভয়ে নির্বিঘ্নে স্কুল,মাদ্রাসায় যেতে পারবেন বলে আনন্দিত শিক্ষার্থীরা।

হাসিমুখে ভ্যানচালক আবু মুসা বলেন- আমি এ সড়কে ভ্যানে করে হকারি করি। সারাদিন গাড়ি চালিয়ে রাতে কোমর ব্যথায় মরি। দাদা আইল থেকে এ রাস্তা করছে আবার দাদায়ে সংস্কার করল।