চট্টগ্রামে নবনির্মিত ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন ২৪ সেপ্টেম্বর

তাপস চন্দ্র সরকার।।

চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন ২২ নম্বর এনায়েত বাজার পশ্চিম গোয়াল পাড়ায় নবনির্মিত শ্রীশ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজার্চনা, দীক্ষা দান এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে দীক্ষা প্রদান করবেন চট্টগ্রামের সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রতিটি ধর্মীয় পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।