ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়ী পুকুর থেকে ইকবাল হোসেন সোহাগ (৩৮) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম।
শনিবার (১০ই অক্টোবর) দুপুরে পাশ্ববর্তী চাঁদপুর থেকে আগত ডুবুরি দলের অন্তত তিন ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া লাশটি চিওড়া কাজী বাড়ীর ব্যবসায়ী কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়ি চালক। সে চট্রগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহিনগর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে।
জানা যায়, আগেরদিন শুক্রবার জুমার নামাজের পূর্বে আরও কয়েকজনসহ একসাথে গোসল করে নামে সোহাগ। এসময় অন্যরা গোসল শেষ করে পুকুর থেকে উঠার সময় সোহাগকে পুকুরে থাকা শাপলা ফুল উঠাতে দেখতে পায়। পরে দুপুর গড়িয়ে বিকেলেও সোহাগকে না পেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করে। আজ শনিবার ভোরে খবর পেয়ে চাঁদপুর থেকে চার সদস্যের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে এসে অন্তত দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে কাজী বাড়ী পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান জানান, শনিবার ভোরে আমরা খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবুরি টিম এনে অন্তত তিন ঘন্টারও বেশি সময় অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করি। এসময় ফায়ার সার্ভিসের দুইটি টিমও অভিযানে সহযোগীতা করে। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
চৌদ্দগ্রাম থানার এসআই আরেফিন জানান, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।