পারভেজ সরকার, দেবিদ্বার।।
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুবদল নেতা রেজাউল করিম সুমন, শরিফুল ইসলাম, মো. রুবেল, ফেরদৌস আহম্মেদ, রুস্তম সরকার ও শাজু চৌধুরী।
এছাড়া উপজেলা যুবদল নেতা আবুল বাশার, আসলাম সরকার, আতিকুর রহমান ও বিল্লাল মেম্বারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
এ সময় দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছি। সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা যুবদল রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”