কালীর বাজার ইউনিয়নে জামায়াতের প্রার্থী আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

ডেস্ক রিপোর্ট।।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালীর বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী ও সমাজকর্মী আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী সাংগঠনিক, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১নং কালীর বাজার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়ন নতুন করে আলোচনা তৈরি করেছে।