কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় পিস্তলসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ শে জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লা কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় পথচারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান গুলিবিদ্ধ হয়।

ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে জামসেদ হোসেন শ্রাবনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়। পরে ধারাবাহিক অভিযানে আরও তিনজন—আসিফ, আশিক ও ইমনকে আটক করা হয়।