মো. জাহাঙ্গীর আলম, মেঘনা।।
কুমিল্লা মেঘনা উপজেলায় এসএসসি পরীক্ষায় ২০২৬ ইং সালে জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান।
শনিবার দুপুরে (২২ আগষ্ট) মেঘনা উপজেলার অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার উদ্যোগে, ছাত্র অধিকার পরিষদের মেঘনা উপজেলার সভাপতি মোঃ আমির ইসলাম রহিম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন
মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি
জনাব মোঃ মোখলেছুর রহমান।
মেঘনা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাকির মাহমুদ হোসেন,মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তামিম ইব্রাহিম,ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হাউদ ও চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার সঞ্চালনায়।
“শিক্ষিত যুব সমাজ আগামীর সমৃদ্ধ বাংলাদেশ” ❝মেধা মনন ও মূল্যবোধে গড়বো সমৃদ্ধ মেঘনা❞ “আজকের মেধা আগামী দিনের নেতৃত্ব”।
এছাড়া বিভিন্ন স্কুল থেকে আগত কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তারা।