চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)–এর অধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি আটক করে। দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানায় বিজিবি ।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।