ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমতলী ফুট ওভারব্রীজ উদ্বোধন করলেন মনিরুল হক চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর ফুট ওভার ব্রীজ নির্মাণ ওই এলাকার দীর্ঘদিনের দাবি ছিলো।
নির্বাচনের পূর্বে জনসভায় এলাকাবাসী মনিরুল হক চৌধুরীকে ফুট ওভারব্রীজ নির্মানের দাবির কথা জানান। তিনি আমতলীতে ফুট ওভারব্রীজ নির্মানের প্রতিশ্রুতি দিয়ে আসেন।

সে প্রতিশ্রুতি বাস্তবায়ণে বৃহস্পতিবার বিকেলে আমতলীতে ফুট ওভার ব্রীজের নির্মান কাজের উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।