দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পারভেজ সরকার,দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষকদের তথ্যভান্ডার আধুনিকায়ন এবং সরকারি কৃষি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে|

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি|

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি অশোক বিক্রম চাকমা| সভায় কৃষক কার্ড কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া, কৃষকদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই, নিবন্ধন কার্যক্রম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়|

উপজেলা কৃষি অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব বানিন রায় বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে| পাশাপাশি সরকারি কৃষি প্রণোদনা, সার, বীজ, ভর্তুকি ও অন্যান্য কৃষি সেবা দ্রুত ও ¯^চ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে|

এসময় বক্তব্য রাখেন, ˆদনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক, বাগমারা গ্রামের ওয়াসিম, ব্রাম্মনখারা গ্রামের আবু তাহের,প্রেমু গ্রামের ইব্রাহিম প্রমূখ|

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| সভায় কৃষক কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়|