ফেনীতে ৩৫ দিন ধরে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী যুবক, সন্ধান চায় পরিবার

ডেস্ক রিপোর্ট।।

ফেনীর ছাগলনাইয়ায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন মোস্তফা মনছুর (বাবু) নামে ২৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক। গত ২ অক্টোবর (শুক্রবার) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ মোস্তফা মনছুর ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোধা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মোজাম্মেল হক। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর গায়ের রং শ্যামলা, মুখে দাড়ি রয়েছে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজের দিন তাঁর পরনে ছিল ছাই রঙের কাঁচা পাঞ্জাবি ও পায়জামা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়ি থেকে বের হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:

বাবা: ০১৮১৫-১৪৯৪৬১

ভাই: ০১৮৯৩-৯০৭৮৭২