নাজিম উদ্দিন,মুরাদনগর।।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
বাঙ্গরা ও মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাঙ্গরা উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া।
সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী বাছির মিয়ার সঞ্চালনায় এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, জামাল উদ্দিন, সাবেক সদস্য আনিসুর রাহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য কামাল হোসেন, ছাত্রদলের সদস্য আবু বক্কর।
বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সহ-সভাপতি আবুল কাশেম, নাছির মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম তানিম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক মজিবুর রাহমান,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, বিএনপি নেতা তাজুল ইসলাম মেম্বার, আইয়ুব খান, হক বাশার, জামাল ব্যাপারী, আবু কাইসার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাঈম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক খান, যুগ্ম আহ্বায়ক শেখ শাহ পরান রুবেল,সাবেক সাধারন সম্পাদক শফিউল আলম চৌধুরী,যুবদল নেতা মাইন উদ্দিন
সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অবিদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন মনু, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,
ইউনিয়ন জিসাস নেতা হুমায়ন কবির, কৃষক দল নেতা আব্দুর রহিম ভূইয়া সহ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।