ব্রাহ্মণপাড়ায় ইকরা একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে অবস্থিত ইকরা একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইক্বরা একাডেমীর পরিচালনা পর্ষদ এর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম রাব্বানী, ইক্বরা একাডেমীর পরিচালনা পর্ষদ সদস্য আবদুল কুদ্দুস মুন্সি, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী রুবেল, অভিভাবক মাইনুদ্দিন। এসময় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়াতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় ইকরা একাডেমী প্রাঙ্গণ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।।