জাহাঙ্গীর আলম, মেঘনা।।
কুমিল্লার মেঘনা উপজেলায় কৃষকদের মাঝে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২০ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষক গ্রুপের সদস্যদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, স্প্রেয়ার, এলএলপি এবং ক্যানভাস পাইপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনা, কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদন খরচ কমবে এবং কৃষকের উৎপাদনশীলতা বাড়বে। কৃষিকে আরও লাভজনক হবে
এসময় স্থানীয় কৃষি কর্মকর্তাসহ কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।