সুবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. গোলাম মোস্তফার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবিদ্বার প্রতিনিধি।।
আসন্ন ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. গোলাম মোস্তফার উদ্যোগে ৩ নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে বুড়িরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্ভাব্য ভোটাররা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. গোলাম মোস্তফা বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন ফয়েজ আহাম্মদ সরকার, গোলাম মেহেদী, সোহেল নেয়ামত সরকার, শেখ মজিবুর রহমান, আলী আহাম্মদ, মো. আনোয়ার হোসেন, লোকমান হোসেন, মো. আলম, হোসেন মেম্বার, মো. জসিম, আবুল খায়ের সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ভোটাররাও এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. গোলাম মোস্তফা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।