কান্নাজড়িত কণ্ঠে শপথ নিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম

পারভেজ সরকার, দেবিদ্বার:

কান্নাজড়িত কণ্ঠে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার নবনির্বাচিত আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাঁকে শপথ পাঠ করান কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

জামায়াতের রুকনদের সরাসরি ভোটে ২০২৭-২০২৮ সেশনের জন্য দেবিদ্বার উপজেলা আমীর নির্বাচিত হন অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম।

জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মাওলানা আমিনুল ইসলাম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।