কুমিল্লায় শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে বৈদিক মন্ত্রোচ্চারণ, পবিত্র গীতা পাঠ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ০৬ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লার ডিগাম্বরী তলাস্থিত শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, গীতার বাণী পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি ও মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস নেওয়া হয়েছে।

এ মহতী আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে সনাতন ধর্মাবলম্বী সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ধর্মীয় ভাবধারা, গীতার শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ বর্ষপূর্তি অনুষ্ঠান সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।