মারুফ আহমেদ।।
যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন সেই ভাইকে অনুরোধ করব সড়কের কাজটা সঠিকভাবে করবেন।
মুরাদনগরের কাউকে চাদা দিতে হবে না কাউকে ঘুষ দিতে হবে না, যদি কেউ চাঁদা চায় ঘুষ চায় তাকে থানায় সোপর্দ করবেন। আর না হয় আমাকে জানাবেন। মুরাদনগর হবে চাঁদাবীহীন মুরাদনগর, ঘুষ বিহীন মুরাদনগর,দূর্নীতিমুক্ত মুরাদনগর।
২৬ সেপ্টেম্বর সকালে মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়ন কাজের ভার্চ্যুয়ালে শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মুরাদনগরের ৬ বারের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ বলেন- আল্লাহর রহমতে আমাদের ‘তারেক রহমান সাহেব’ প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে। মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশ্বস্ত করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।
মন্ত্রী বলেন- আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আপনারা আমাকে মাননীয় মন্ত্রী বলবেন না, আমি আপনাদের কামলা। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য।
আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।
যে ভাই কাজটা পেয়েছে সেই ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন কাজটা ভালোভাবে করে। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন
রাস্তাটা ভালো হলে মানুষ চলাচল করে শান্তি পেলে তার সওয়াব বর্তমান সরকার পাবে যে কাজটা করেছে তারাও পাবে।
কোম্পানিগন্জ- নবীনগর সড়ক ছাড়া এই রাস্তাটাসহ সড়ক জনপদের আওতায় মুরাদনগর এর সকল রাস্তা আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। স্বৈরাচার আমলে হয়েছে এমন কোন রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।
ধর্মমন্ত্রী বলেন- আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে,আমি এমন একটি মুরাদনগর চাই,যে মুরাদনগর হবে সাধারণ মানুষের মুরাদনগর, গরিব মানুষের মুরাদনগর, এটা ছাড়া আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই।
বর্ষায় নৌকা ও অন্য মৌসুমে পেয়ে হেঁটে চলাচল করা কামাল্লা -রামচন্দ্রপুর ইউনিয়নবাসীসহ লক্ষ লক্ষ মানুষের দুঃখ ঘুচাতে মুরাদনগর টু রামচন্দ্রপুর সড়কটি করে দেন বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। তার হাত ধরেই কাচাঁ রাস্তা পাকাকরণ হয়। কিন্তু বিগত আওয়ামী লীগের ১৭ বছরে সে সড়কটি সংস্কারও করেননি আওয়ামী লীগের ২ এমপি।
ভাঙা সড়ক পরিণত হয় মরন ফাঁদে। সেই মরন ফাঁদ থেকে লক্ষ লক্ষ জনতাকে আবারো উদ্বার করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।
সড়কটি সংস্কার কাজের উদ্ভোদনে হাসি ফুটেছে স্থানীয় জনতার মুখে। আনন্দিত শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী ও গাড়ি চালকরা।
সিএনজি চালক শাওন বলেন- এতদিন ধরে গাড়ি চালাতে গিয়ে কোমড় ব্যাথা হয়ে যেত। আজ সড়কের সংস্কার কাজের উদ্ভোদনে আমরা আনন্দিত।দাদাভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেক হায়াত দান করে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন- এ সড়কটি মূলত আইল ছিল তাও আঁকাবাকা, কাদা পানিতে ভরপুর। সে জায়গায় ১০ কিলোমিটার ১৮ ফিট সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সে সড়ক তার হাত ধরে হয়েছে তিনিই আবার আজ সংস্কার কাজের উদ্ভোদন করলেন। এর মাঝে কেউ এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশার কথা ভাবেনি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন- সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর অধিকাংশ জায়গায় ভেঙে পড়েছে সড়ক। মানুষ চলাচল করতে কষ্ট হত, প্রায়ই গাড়ি উল্টে দূর্ঘটনার শিকার হতে। আজ সড়ক সংস্কার উদ্ভোদনে মানুষের দুঃখ কষ্টের লাগব হবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ।,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ। সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ। ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান প্রমুখ।