কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের মো. আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের মো. মেহেদী হাসান।
প্রকাশিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাহিনা আক্তার, সুবর্ণা আক্তার মিম, সাকিব ইবনে মোরশেদ ও মাহবুবা আক্তার ফেরদৌসি। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন বাংলা বিভাগের মো. জোবায়ের আহমেদ। প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মারিয়া আক্তার।
মো. নিশাতুজ্জামান গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মাহমুদা আক্তার মুক্তা ছাত্রীবিষয়ক সম্পাদক, মুশফিকুর রহমান অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক, মো. জাহিদ মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং মোসা. জান্নাত আক্তার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক হিসেবে রয়েছেন শতরুপা পাল ও মো. আরিয়ান। ছাত্রকল্যাণ ও বৃত্তিবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. জাবেদ ওমর ও শারমিন আক্তার।
এ ছাড়া প্রকাশিত কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন মো. মামুনুর রশিদ, মো. জাহিদ হাসান, তানিহা তিথি, মাহিদুল ইসলাম রাজিব, শরীফুল ইসলাম, আলী আহসান মো. মুজাহিদ, আবু হানিফ, নাজমুল ইসলাম নাইম, সায়মা আক্তার, সুমাইয়া সুলতানা, মঞ্জুরুল হাসান, নাদিয়া ফেরদৌস মীম, নাহিদা আক্তার, রাসেল হুসাইন, শাহেদুল ইসলাম সৌরভ, মো. জাবেদ মজুমদার ও কামরুন নাহার কনিকা।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শাকিলা আফনান, রাকিবুল হাসান, নাফিসা তানজুম তাসনিম, তামান্না রহমান মিতালী, সোহেল আহমেদ, ইসরাত জাহান উর্মি, মো. আসিফ খাঁন, রাশেদুল ইসলাম আলিফ, মশিউর মাহমুদ, মো. ইয়াছিন আরাফাত, মো. শাহিন, অপূর্ব আচার্য ও মো. সুমন।
উপ-অর্থ সম্পাদক হিসেবে আছেন মো. আরাফাতুর রহমান ও জারিন আনান। উপ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন আবু কাউসার, সৌরভ আচার্যি ও মো. এমরান। উপ-প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে আছেন মো. সিয়াম আহমেদ, রবিউল আওয়াল সিহাব ও তানজিনা আক্তার।
এ ছাড়া কমিটিতে জেসমিন আক্তার নিপা, সুমাইয়া উমর ও মাসুদুল ইসলাম রানা উপ-গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন। জাসমা আক্তার পলি, সাদিয়া ও ফাহিমা ইসলাম দিবা উপ-ছাত্রবিষয়ক সম্পাদক। আল আমিন সরকার ও তাসনিম জামান উপ-অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক। মো. ফয়সাল ও মো. তানভীর ইসলাম রাব্বি উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। মো. মেহেদী হাসান ও কাজী ইয়াসিন আরাফাত উপ-স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এবং উম্মে কুলসুম ও তানভীর মাহতাব সাদ উপ-ছাত্রকল্যাণ ও বৃত্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান সুমনা, মে. রিফাত হোসেন, লামিয়া আক্তার মীম, সিদরাতুল মুনতাহা, রুপালি আক্তার, উম্মে সালমা মনি, জান্নাতুল নাইমা, মোসা. আমেনা আক্তার ও মুন্নী।
নবগঠিত কমিটির সভাপতি মো. আশিকুর রহমান বলেন, “এটি আমাদের কাছে একটি পরিবারের মতো। এখানে আমরা একে অপরের সুখ-দুঃখের অংশীদার এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।”
তিনি বলেন, “এটি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়; বরং একে অপরের বিপদে পাশে দাঁড়ানো, দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং অসচ্ছল ও বিপদগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে কাজ করার একটি সম্মিলিত উদ্যোগ।”
তিনি আরও বলেন, “সভাপতি হিসেবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি অটুট রাখা। এখানে পদ-পদবির ঊর্ধ্বে উঠে প্রত্যেকে নিজেকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে ভাবুক এবং নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়াক।”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “‘মা মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”
তিনি বলেন, “সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠনকে প্রাণবন্ত করে গড়ে তোলার। বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই আমি এই সংগঠনের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের চেষ্টা করেছি। আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে।”