চৌদ্দগ্রামে বিএনপি নেতা জিএম সেলিমসহ ৮ নেতার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম জিএম সেলিম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মরহুম হাবিব উল্যাহ হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাজী আবুল হাসেম, মরহুম মো. ইয়াছিন, বাতিসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম মো. সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম আবুল হাসেম মেম্বার এবং সাধারণ সম্পাদক মরহুম কবির আহমেদ ফটিকের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাতিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাতিসা ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিসা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল হান্নান মজুমদার তৌহিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মেম্বার, মরহুম সেলিমের বড় ভাই গাজী মিজানুর রহমান, বাতিসা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজাদ পালোয়ান হিরন, বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও শাহাদাৎ হোসেন ফরায়েজী, বাতিসা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন সুমন, ইউনিয়ন বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শিপন খন্দকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান এবং বাতিসা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মহিন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আবদুল মমিন চৌধুরী। এ সময় বাতিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে মরহুম জিএম সেলিমের কবর জিয়ারত করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদাসহ উপজেলা ও বাতিসা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।