ডেস্ক রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার মুরাদনগরের দুই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সেফবাড়ি কার্যালয়ের সামনে দুটো পরিবারের সদসমাঝে অস্ট্রেলিয়ান প্রজাতির গাভী দুটি বুঝিয়ে দেয়া হয়।
কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে নাজমুল কাজী চব্বিশের গণঅভ্যুত্থানের ১৮ জুলাই ঢাকার কাজলা এলাকায় পুলিশের গুলিতে মারা যান। একই উপজেলার ফুলঘর গ্রামের মনির মিয়ার ছেলে আবুল হোসেন ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান। নাজমুল কাজীর বাবা সেলিম কাজী ও আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তারের কাছে গরু দুটি বুঝিয়ে দেন। পিক-আপের মাধ্যমে মুরাদনগরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। দুটি পরিবারকেই গরু লালনপালনের জন্য পৃথক দুটি ঘর নির্মাণ করে দিয়েছেন বলে জানানো হয়েছে।
গাভী উপহার প্রদানের পর মনিরুল হক চৌধুরী এমপি বলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন। জুলাইকে বিএনপি ধারন করে লালন করে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগ জুলাই পরিবারদের পাশে থাকা৷ মুরাদনগরের এ দুটো শহীদ পরিবার আমার সাথে যোগাযোগ করেছে। আমি বলেছি শহীদ আবুল হোসেনের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দিতে। কিন্তু তারা চাকরি করতে অস্বীকৃতি জানায় এবং দুটো দুধের গাভী দেয়ার জন্য বলে। তারপর থেকেই আমি তাদের বাড়িতে আমার কর্মীদের পাঠাই, গাভী রাখার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করে দেই এবং আজ দুটো অস্ট্রেলিয়ান হাতের গাভী তাদের বুঝিয়ে দিলাম এবং মুরাদনগরে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য কর কর্মীদের বলেছি। আমি জুলাই অসচ্ছল শহীদ পরিবারকে যোগাযোগ করকে বলবো, আমি আমার সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শহীদ নাজমুল কাজীর বাবা সেলিম কাজী বলেন, আমি কুমিল্লা সদরের এমপি মনিরুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি জুলাই শহীদ পরিবারের কথা মনে রেখেছেন।
শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী আশুলিয়ায় ৫ আগস্ট পুলিশের গুলিতে মারা যান। লাশটাও আমরা আনতে পারিনি। সেজন্য একজনের পরামর্শে মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করি। তিনি নিজ থেকে আমাদের জন্য গাভী এবং গাভী লালন পালনের জন্য ঘরও নির্মান করে দিয়েছেন। সেজন্য মাননীয় এমপির প্রতি আমাদের দোয়া ও কৃতজ্ঞতা রইলো। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন।