ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লায় দুই সন্তান রেখে সহকর্মীর সাথে পালিয়েছেন মা। দুই কণ্যাশিশুদের নিয়ে সোমবার (৫ অক্টোবর) পুলিশের নিকট হাজির হয়েছেন বাবা। কুমিল্লা ইপিজেড সংলগ্ন আশ্রাফপুরে এ ঘটনা হয়৷ এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন তিনি৷
মোঃ মাহবুব আলম জানান, আমি অটো রিকশা চালক। আমরা স্ত্রী ঝরনা আক্তার গার্মেন্টে চাকরি করে৷ তার সাথে ৬ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়। পাঁচ বছর ও তিন বছরের দু’জন মেয়ে আছে৷ গত ৪ অক্টোবর সন্ধ্যায় সে পালিয়ে যায়। সে কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করতো৷ তার আরেক পুরুষ কর্মীর সাথে সে চলে গেছে। ফেসবুক, ইমুতে দিনে রাতে বহু ছেলের সাথে তার যোগাযোগ করতো এসবের প্রমাণ আমার কাছে আছে। এর চার মাস আগে অন্য আরেকজনের সাথে সে পালিয়েছিলো।পারিবারিক ভাবে সালিশ বৈঠক করে, তখন তা সমাধান করা হয়। সে বলছে, আর ভুল করবে না।
তিনি আরো জানান, আমি ইপিজেডের পাশে একরুম ভাড়া নিয়ে থাকি। সাপ্তাহিক কিস্তি আছে। প্রতিদিন রিকশার গ্যারেজ ভাড়া দিতে হয়। এখন মেয়েগুলো দেখবে? আমি মেয়েগুলোর ভবিষ্যৎ চিন্তা করে, তাকে আবার মাপ করে দিলাম। সে ফেনো সন্তানগুলোকে বুকে নেয়। আমি যা রুজি করতে পারি, তা দিয়ে নুন পানিভাত খাবো। তার চাকরি করার দরকার নেই।
অভিযোগের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার এএসআই শামিম হোসাঈন খান জানান, তাদের পারিবারিক একটি বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি৷ যাচাই-বাছাই করে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।