দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আছর দেবিদ্বার বাইতুল আসগর সাত গম্বুজ জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু পাঠান, পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী শাহাজ উদ্দিন সাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, মহসিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।