নির্বাচন পূর্ববর্তী মনিরুল হক চৌধুরীর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী আজ নির্বাচন-পূর্ব ‘মিট দ্য প্রেস’-এ বক্তব্য প্রদান করেন।

‎আজ মঙ্গলবার সকালে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশে দেশের সার্বিক নির্বাচন পরিস্থিতি, কোতোয়ালি নিয়ে তাঁর উন্নয়ন ভাবনা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।

‎সাংবাদিকদের জাতির দর্পণ উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘ সময় পর দেশবাসী ভোটের উৎসবে অংশ নিতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”

‎তিনি জানান, কুমিল্লার আদি কোতোয়ালির সন্তান হয়েও এবারই প্রথম শহর এলাকায় তিনি প্রার্থী। এজন্য বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‎সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে মনিরুল হক চৌধুরী বলেন, “দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের। জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।” তিনি আরও আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।

‎ তিনি আরও বলেন, “সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করার আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর।

‎এসময় তিনি সকল ভোটারকে ভয়-ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান

‎দুর্গাপুরে হামলার নিন্দা জানিয়ে তিনি কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা ও নিজের ইশতেহারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।