স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে র্যালিটি শুরু হয়। পরে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ময়নামতি রেজিমেন্টের কর্মকর্তা কর্মচারী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিপুল সংখ্যক ক্যাডেট অংশগ্রহণ করেন। র্যালিটি আলেখারচর বিশ্বরোড হতে শুরু হয়ে কুমিল্লা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।
এছাড়া গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বৃহত্তর কুমিল্লা ও সিলেট অঞ্চলের ১০টি জেলার বিএনসিসি প্লাটুন সম্বলিত ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান হতে একযোগে সকাল ১০টা থেকে হতে ১১টা পর্যন্ত ডেঙ্গু সচেতনতামূলক ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি করা হয়।