বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেবিদ্বারে ইফতার ও দোয়া মাহফিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইগর ইউনিয়নের উনঝুটি গ্রামবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উনঝুটি গ্রামে গুনাইগর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিনের বাসভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. এ. আউয়াল খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, পৌর সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা খোরশেদ খান, ইসমাইল হোসেন মাষ্টার, জাকির হোসেন সরকার, ইমতিয়াজ আহমেদ সাজু, সাইফুল ইসলাম মুন্সি, জামাল হোসেন ও সজিব প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।