চৌদ্দগ্রামে বদর দিবসে শিবিরের আলোচনা ও সিরাত বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও রাসুল(সাঃ) জীবন সম্পর্কিত সিরাত বিতরণ করেছে পৌরসভা ছাত্রশিবির। এ উপলক্ষে শনিবার পৌর জামায়াত অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা এইচআরডি সম্পাদক নুরুদ্দিন মাহবুব। পৌর ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইয়েদুল আরাফাতের পরিচালনায় অন্যান্যের মধ্যে বিভিন্ন ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান শিবির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।