রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার।
শনিবার (০৭ মার্চ) দাউদকান্দির তাসফিন সিএনজি পাম্পে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন আয়োজক আব্দুস সাত্তার। এ সময় তিনি বলেন, সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।