ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে শিশু ধর্ষণচেষ্টার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দিনভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি মোঃ ইদ্রিস মিয়া (৮৫) রয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা রয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি মোঃ মোতালেব (৩২) কে গ্রেফতার করে জিআর সাজা তামিল করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সুমন (২৬) এবং মোঃ ইসমাইল হোসেন (পিতা-মৃত ময়নাল হোসেন) কে আটক করা হয়।অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে ইসমাইল হোসেন (৪০) নামে একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ ফারুক হোসেন বলেন, “অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”