ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন

বুড়িচং প্রতিনিধি।।
জুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি ২৬ জুলাই, রোববার সকালে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুুরাগী, সমাজসেবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন।

সহকারী প্রধান শিক্ষক কবির খান বিপ্লবের সঞ্চালনায় জুলাই বিপ্লবের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবুল কাশেম, সিনিয়র শিক্ষক রতন চন্দ্র কর, জহির ফারুক, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, ফারজানা আক্তার, শামীম আহমেদ, কামরুল হাসান, শিক্ষানুরাগী আব্দুস সামাদ রুহুল আমিন, সিরাজুল ইসলাম, ১০ম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা কবির চৈতি, ফুুয়াদ হাসান প্রত্যয়।

মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ জালাল উদ্দিন।
আলোচনা সভার পূর্বে জুলাই শহীদ দিবস উপলক্ষে শোক রেলিটি ভরাসার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল এসে শেষ হয়।