চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
রাজধানীর বৃহত্তর উত্তরাস্থ চৌদ্দগ্রামবাসীকে নিয়ে হোয়াইট হল কনভেনশন সেন্টারে রোববার বিকেলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, ডায়নামিক ট্রেডার্সের ব্যবস্থাপনা অংশীদার মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও কর্ণফুলী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি আইয়ুব আলী ফরায়েজী, বিশিষ্ট ব্যাবসয়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন, উত্তরাস্থ লুবানা হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, উত্তরা ১২নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সহ সেক্রেটারি মেশকাত উদ্দিন সেলিম ও মোহাম্মদ ইউসুফ, ঢাকাস্থ চিওড়া সোসাইটির সভাপতি শাহনেওয়াজ কাজল, বিশিষ্ট ব্যাবসয়ী ও সাবেক ছাত্রনেতা বদিউল আলম মজুমদার, ইসমাইল চৌধুরী, আবুল কালাম মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিশিষ্ট ব্যাবসয়ী শাহ আলম খোকন, সাবেক ছাত্রনেতা নাজমুল হক মোল্লা বাদল, জাফর আহমদ শিপন প্রমুখ। ইফতার মাহফিলে উত্তরায় বসবাসরত চৌদ্দগ্রামের তিন শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক সাহাব উদ্দিন আহমদকে সভাপতি, মোঃ জসিম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, মোঃ জহিরুল ইসলামকে সহ সভাপতি এবং দেলোয়ার হোসেন মজুমদারকে সেক্রেটারি করে উত্তরাস্থ চৌদ্দগ্রাম সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়।