ডেস্ক রিপোর্ট।।
আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠসংলগ্ন সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে আগামী এক বছরের জন্য অ্যাডভোকেট গোলাম ফারুক সভাপতি এবং লেখক চন্দন দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় কমিটি ঘোষণা করেন ভ্রাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ তাপস বকশি, সহসম্পাদক ডা. লরেন্স তীমু বৈরাগী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, সহসাংগঠনিক সম্পাদক সুমির বড়ুয়া তপু, তথ্য ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমৃত লাল দত্ত, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক দেলোয়ার মজুমদার এবং অফিস সম্পাদক এস এ এম মামুন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, প্রফেসর ড. ফারুক সরকার, প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জিএস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাডভোকেট নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, প্রফেসর অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নূর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।
সভায় আগামী ২৮ নভেম্বর সংগঠনটির ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা থেকে একটি প্রতিনিধিদল যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া বিবিধ আলোচনায় যৌথ ব্যাংক হিসাব চালু এবং প্রতিটি অনুষ্ঠান শেষে হিসাব নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দ্য থিওসোফিক্যাল সোসাইটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন এবং এর কুমিল্লা শাখার বয়স ১৩৮ বছর।